অর্থনীতি

এলপি গ্যাসের দাম ৭৬ টাকা কমল, ১২ কেজির দাম ১৪২২

এলপি গ্যাসের দাম ৭৬ টাকা কমল, ১২ কেজির দাম ১৪২২

এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার (২ মার্চ) বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ কেজি তরল প্রাকৃতিক গ্যাস-এলপিজির মূল্য ৭৬ টাকা কমানোর এই তথ্য জানোনো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়। যা গত একমাস ১ হাজার ৪৯৮ টাকা ছিল।

প্রায় দুই বছর আগে ২০২১ সালের এপ্রিলে সর্বপ্রথম দেশে বেসরকারি পর্যায়ে বিক্রি হওয়া এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে প্রতিমাসেই নিয়ম করে দাম সমন্বয় চলছে।

সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক মাস পর সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমালো বিইআরসি।

বিষয়:এলপিজি তরল প্রাকৃতিক গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…