বাংলাদেশ

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী (সংগ্রহীত)

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট এর মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে বিমান বাহিনী।

রোববার (২৮ মে) সকালে বিমান বাহিনী সদর দপ্তর-এ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বাহিনীর প্রধান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অধিনায়কগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…