১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারের আওতায় আসেনি
চ্যানেল আই অনলাইন এর একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশে অনলাইনভিত্তিক সরকারি ক্রয়কাজ- ইজিপি বাস্তবায়নের প্রায় এক যুগ হয়ে গেলেও এর মাধ্যমে মাত্র ২০ থেকে ৩৫ ভাগ সরকারি কেনাকাটা হয় বলে জানিয়েছে টিআইবি। গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, বড় চুক্তিমূল্যের দরপত্র এখনও ই-টেন্ডারিংয়ের আওতায়ই আসেনি। গবেষকরা জানান, ৭৫ শতাংশ থেকে শতভাগ কাজই হয়েছে একক দরপত্রের মাধ্যমে। সরকারের ক্রয় প্রক্রিয়ায় রাজনৈতিক, প্রশাসনিক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগসাজশে দুর্নীতির সুযোগ থাকে বলেও মনে করে টিআইবি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



