গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একটি জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯ট পর্যন্ত মোট ১২ ঘণ্টা দেশের কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








