বাংলাদেশ

১২ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার ১১ নভেম্বর ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এ জন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি হিসেবে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

বিষয়:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…