দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/05/Picsart_26-05-31_20-35-33-021-scaled.jpg?fit=2560%2C2560&quality=100&ssl=1)


