চট্টগ্রাম

৯৯৯ নম্বরে ফোন: প্রাণ বাঁচলো ডুবতে থাকা জাহাজের ১১ নাবিকের

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের নাবিকরা জীবন রক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর জাহাজের নাবিকরা জীবন রক্ষার জন্য প্রস্তুত, নিরাপত্তা পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে প্রাণ বাঁচলো ডুবতে থাকা জাহাজের ১১ নাবিকের। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছিল।

ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ করলে কোষ্টগার্ড এসে তাদের উদ্ধার করে।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে এগার জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়। কোষ্টগার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯
কর্তৃপক্ষকে এ বিষয়টি নিশ্চিত করেন।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…