স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে ৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দু’হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৯৫১ জন এবং শহরের বাইরে এক হাজার ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু জ্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…