চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোকাবেলায় ১০ হাজার আনসার সদস্য মোতায়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
আনসার সদস্যরা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত, জনসাধারণের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় উপকূলীয় জেলায় ১০ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে প্রবল বেগে ধেয়ে আসছে। ইতোমধ্যেই উপকূলীয় বিভিন্ন স্থানে ১০ নাম্বার মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
এর ফলে ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের জানমালের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে তা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপকূলীয় ১২ জেলায় ১০ হাজার আনসার-ভিডিপি সদস্যকে চারদিনের জন্য মোতায়েন করেছে।

একই সাথে সংশ্লিষ্ট উপকূলীয় রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট ও আনসার ব্যাটালিয়ন অধিনায়কগণকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে স্টেশনে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য সদরদপ্তরে অপস কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Banglabid

এরই প্রেক্ষিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্টগণ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং ক্ষেত্রবিশেষে নিজ উদ্যোগে দুর্গত মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা ও মাইকিং করে প্রচারণার মাধ্যমে সচেতনতা তৈরি করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ করছেন। এছাড়াও আনসার-ভিডিপি সদস্যগণ স্থানীয়দের হাস, মুরগি, গরু, ছাগল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পত্তি নিরাপদ স্থানে সরিয়ে আনতে সহায়তা করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রেমাল’ মোকাবেলায় সংশ্লিষ্ট রেঞ্জ, ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এতে ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডারদের ঘূর্ণিঝড় মোকাবেলায় সম্পৃক্ত করা হয়েছে।

ঘূর্ণিঝড় কবলিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্য, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের নিয়োজিত করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়াধীন দপ্তর ও সরকারী কোনো সংস্থা ও এজেন্সি এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। আশ্রয়কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার সদস্যঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT