চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসিআই টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A

নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে এ বছরের ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করে তরুণ নেতৃত্ব ও ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

গতকাল শুক্রবার রাতে কক্সবাজারে একটি হোটেলে আয়োজিত দুইদিনব্যাপী জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ ।

সংবাদ মাধ্যমের ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনী উদ্যোগের জন্য এ বছর এই পুরস্কােরর অন্যতম বিজয়ী প্রথম আলোর ডিজিটাল ব্যবসার প্রধান জাবেদ সুলতান। ১০ তরুণের অন্যদের মধ্যে আছেন মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক রশীদ মাইমুনুল ইসলাম, কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, তথ্যপ্রযুক্তি উদ্যােগ যাত্রীর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আজিজ আরমান, এআরকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসিফ রহমান, শপআপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা আতাউর রহমান চৌধুরী, চিকিৎসক ও উন্নয়নকর্মী তাহসীন বাহার, অভিনেতা মুশফিক ফারহান ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতি বছর পৃথিবীর একশর বেশি দেশে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নানা ক্ষেত্রে অবদানের মধ্যদিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় যারা ভূমিকা রাখছেন এমন তরুণদের এই স্বীবৃতি দিয়ে থাকি। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা এবং সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এই সংগঠনের প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতি বছর দশ তরুণকে এ পুরস্কার দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT