জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড

আদালত চত্বরে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ডের পর তার সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মানি লন্ডারিং মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এই মামলার অন্য ৭ আসামির প্রত্যেককে চার বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দেন। এর আগে জিকে শামীম বাদে অন্য আসামিদের আদালতের কাঠগড়ায় তোলা হয়।
২০১৯ সালে জি কে শামীমকে তার নিকেতনের অফিস থেকে আটক করে র্যাব। এসময় এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ করা হয়।
এছাড়াও অস্ত্র এবং বিপুল পরিমাণ বিদেশি মদও জব্দ হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







