আদালত

আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড

আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে সাড়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।

তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে জি কে শামীম নামে পরিচিত। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সূত্র ধরে র‍্যাবের হাতে আটক হন এই সাবেক যুবলীগ নেতা।

শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেয়া হয়েছে।

বিষয়:কারাদণ্ডজি কে শামীমঠিকাদার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…