আন্তর্জাতিক

পাকিস্তানে অগ্নিকাণ্ডে ৬ শিশুশহ একই পরিবারের ১০ জন নিহত

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উদ্ধার ও আহতদের জন্য জরুরি ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী, আশপাশের মানুষজন দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের লাহোরে একটি বাড়িতে আগুন লেগে ছয় শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা।

গালফ নিউজ জানায়, লাহোরে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আলী নাসির বলেন, নিহতদের মধ্যে রয়েছেন দুইজন নারী, দুইজন পুরুষ এবং ৬ থেকে ১৬ বছর বয়সী ছয় শিশু।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে তদন্তকারীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছে।

এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বিষয়:নিহতপাঞ্জাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…