জনপদ

গাংনী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

গাংনী সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনের পুশইন ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাংনী সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনের পুশইন ঘটনা, বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারীশিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ ব্যাটেলিয়ানের মাধ্যমে বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার রংমহল গ্রামের মাঠে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে রংমহল বিওপির বিজিপি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:বিএসএফ মেহেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…