আন্তর্জাতিক

সাউথ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

দুর্যোগে উদ্ধারকর্মীরা পানিতে ডুবে থাকা শিশুকে উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগে পানিতে ডুবে থাকা শিশুকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় টাইফুন হিন্নামোরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আজ দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

সাউথ কোরিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুনের কারণে এই সপ্তাহে প্রবল বৃষ্টি হয়। সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেন, হিন্নামোরে শক্তিশালী টাইফুন আগে কখনো হয়নি।

সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭টি লাশ ও জীবিত ২ জনকে উদ্ধার করা হয়। বুধবারও উদ্ধার অভিযান চলছে। টাইফুনের কারণে চার হাজার সাতশ’রও বেশি লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

বিষয়:সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…