চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দশ ছবি বার বার দেখেও মন ভরে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A

হাজারও নতুন ছবির ভিড়েও কিছু পুরোনো ছবি তার আবেদন হারায় না। একাধিক বার দেখতেও বিরক্ত লাগে না সেসব ছবি। প্রতিবারই প্রথমবারের মতোই আনন্দ দেয় ছবিগুলো। তেমনই দশ ছবি নিয়ে সাজানো হয়েছে ফিচারটি। দশ হাজার মানুষের ভোটে নির্বাচিত ছবি নিয়ে তালিকাটি তৈরি করেছে স্ক্রিনর‍্যান্ট:

ফরেস্ট গাম্প(১৯৯৪): ‘ফরেস্ট গাম্প’ ছবিটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা রবার্ট জেমেকিস। ‘ফরেস্ট গাম্প’ ছবিটি দর্শকের মনে গেঁথে আছে এখনো। ছবিতে একজন কম বুদ্ধিসম্পন্ন লোকের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। আইকিউতে অন্য দশজনের তুলনায় কম। মায়ের দেখানো সহজ সরল সাজানো পথে জীবন সাজাতে চান তিনি। তার একমাত্র বন্ধু জেনি। একসময় সেনাবাহিনীতে যোগ দেন ফরেস্ট। তারপর বছরের পর বছর চলে যায়। কিন্তু কোন কিছুই ফরেস্টকে আলোড়িত করে না। আলোড়িত করেন কেবল জেনি। একসময় ভালোবাসায় ধরা না দিতে দিতে ভালোবাসারই জয় হয়।

টয় স্টোরি (১৯৯৫): ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিওজের অ্যানিমেশন কমেডি ছবি এটি।। ছবিটি পরিচালনা করেছেন জন ল্যাসেটার। ছবিতে মানুষের অনুপস্থিতিতে খেলনারা প্রাণ ফিরে পায়। শেরিফ উডি চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস এবং বাজ লাইটইয়ারের চরিত্রে কণ্ঠ দিয়েছেন টিম অ্যালেন।

রেইডার্স অব দ্য লস্ট আর্ক (১৯৮১): ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’। ছবিটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

ঘোস্টবাস্টার্স (১৯৮৪): বিল মুরে অভিনীত আশির দশকের বিখ্যাত ঘোস্টবাস্টার্স। ছবিতে বিল মুরে তার দল নিয়ে ভূত ধরে বেড়ান।

জুরাসিক পার্ক (১৯৯৩): স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এ ক্লোন পদ্ধতিতে তৈরি করা ডাইনোসরের মাধ্যমে বিজ্ঞানীরা আইলা নুবলার দ্বীপে একটি বিনোদন পার্ক গড়ে তোলে। কিন্তু ষড়যন্ত্রের কারণে কিছু ডাইনোসর খাঁচা ভেদ করে বাইরে চলে আসে। বিজ্ঞানী ও কলাকুশলীরা ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেন। এ নিয়েই জুরাসিক পার্কের কাহিনী গড়ে উঠেছে।

ব্যাক টু দ্য ফিউচার (১৯৮৫): ব্যাক টু দ্য ফিউচার একটি কমেডিধর্মী বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রবার্ট জেমেরিকস এবং প্রযোজনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। মূল চরিত্র মার্টি ম্যাকফ্লাই চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জে ফক্স আর বিজ্ঞানী চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টোফার লয়েড।

Reneta

শশাঙ্ক রিডেম্পশন (১৯৯৪): ফ্র্যাংক ড্যারাবন্ট পরিচালিত দ্য শশাঙ্ক রিডেম্পশনে অভিনয় করেছেন টিম রবিন্স, মরগান ফ্রিম্যান, বব গান্টন, উইলিয়াম সেডলার, ক্ল্যান্সি ব্রাউন, গিল বেলোস, জেমস হুইটমোর প্রমুখ। ছবিতে একজন ব্যাংকারের গল্প বলা হয়, যিনি তার পরকীয়ায় লিপ্ত স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে খুন করার দায়ে শশাঙ্ক স্টেট প্রিজনে সাজা ভোগ করেন।

ডাই হার্ড (১৯৯৮): লেন ওয়াইজম্যান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ব্রুস উইলি এবং অ্যালান রিকম্যান। বড়দিনের পার্টির সময় এক এনওয়াইপিডি অফিসারের স্ত্রী এবং আরও কয়েকজনকে বন্দি করে জার্মান সন্ত্রাসীরা। অফিসার তাদেরকে উদ্ধারের চেষ্টা করে।

হোম অ্যালোন (১৯৯০): আমেরিকান কমেডি চলচ্চিত্র হোম অ্যালোন পরিচালনা করেছেন ক্রিস কলম্বাস। চলচ্চিত্রের প্রধান চরিত্র ম্যাকোলে কুলকিন অভিনয় করেন কেভিন ম্যাককালিস্টার চরিত্রে। বড়দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার সময় ভুলবশত কেভিনকে বাড়িতে রেখে সবাই চলে যায়। এরপর ঘটে একের পর এক ঘটনা।

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড (১৯৮৯): হ্যারিসন ফোর্ড এবং শন কনারি এই ছবিতে অভিনয় করেছেন প্রত্নতাত্ত্বিক ছেলে ইন্ডিয়ানা জোনস জুনিয়র এবং তার বাবার ইন্ডিয়ানা জোনস সিনিয়র চরিত্রে। ইন্ডিয়ানার বাবাকে নাজিরা বন্দী করে। ছবিতে ইন্ডিয়ানার সঙ্গে তার বাবার সম্পর্ক তুলে ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘোস্টবাস্টার্সজুরাসিক পার্কটয় স্টোরিডাই হার্ডফরেস্ট গাম্পলিড বিনোদনশশাঙ্ক রিডেম্পশনহোম অ্যালোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT