স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৬ জন এবং এর বাইরে ৪ জন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬ জনে।

সোমবার ৯ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’হাজার ৬৬০ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬৪৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১১ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…