ডেঙ্গুতে আরও ১০ জন মারা গেছেন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৩ জন। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩১৩ জন।
আজ রোববার ৬ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ৭৮ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৮৬ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






