আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

নিরাপত্তা কর্মী ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে অগ্নিকাণ্ড ও ধ্বংসের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় শিশু ও ইসলামিক জিহাদের কমান্ডারসহ ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫৫ জন।

গাজার প্যালেস্টাইন টাওয়ারে ওই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল-জাবারি নিহত হন। একই সময়ে গাজার বিভিন্ন প্রান্ত থেকে আরও বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় তারা হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে হামাস বলেছে, ইসরায়েল কোনোরকম উস্কানি ছাড়াই হামলার সূচনা করেছে, এর দায়ভার তাদেরকেই নিতে হবে।

 

বিষয়:বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…