চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর যৌথ আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী অমর একুশে নাট্যোৎসব ২০২৫। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার সন্ধ্যা ৬ টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অমর একুশে নাট্যোৎসব ২০২৫ এর আহ্বায়ক খন্দকার শাহ্ আলম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন,“সত্তর এবং আশির দশকে বাংলাদেশে ব্যাপক নাট্যচর্চা হয়েছে। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ষাটের দশকে, পঞ্চাশের দশকে জেলা পর্যায়ে প্রচুর কাজ ছিল। প্রদেশ পর্যায়ে যদি রসদ যোগায় তাহেল কেন্দ্রে প্রাণচাঞ্চল্য থাকে। প্রদেশে যদি প্রাণচাঞ্চল্য বা কর্মকাণ্ড না থাকে তাহলে কেন্দ্রেও প্রাণচাঞ্চল্য থাকবে না।”

তিনি বলেন, “যারা বিগতে পনের/ষোল বছর বা সত্তর/আশির দশকে কিংবা নব্বইয়ের পর থেকে নাটকের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন আর নাটক করছেন না বা করার বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন। আমি তাদের সবার প্রতি আহ্বান জানাবো নাট্যকর্মের সাথে যুক্ত হতে। আপনাদের যা বলার আছে, যা সমালোচনা করার আছে, যা মনে করেন হওয়া উচিত, যা হওয়া উচিত না সবগুলো নাটকের মাধ্যমে তুলে ধরেন। আমরা নাট্যকর্মীরা একটা ভাষাই বুঝি সেটা হচ্ছে নাটক করা। আমাদের সবসময় প্রয়োজন নাটকের মাধ্যমে আমাদের সমাজ এবং রাষ্ট্রের যে বিচ্যুতি আছে সেগুলো তুলে ধরা এবং মানুষের মনে স্বপ্ন ও বীজ বপন করা যে কোন দিকে যেতে পারি। দেশটা কেমন হওয়া উচিত তার কিছু উদাহরণ, তার কিছু দিকনির্দেশনা বা তার কিছু খোয়াব দেখানো আমাদের মঞ্চ নাটকে। এই জায়গাগুলো যদি আমরা তৈরি না করি, দায়িত্বগুলো যদি পালন না করি যেটা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা একদম করিনি, ফলে একটা শূন্যতা তৈরি হবে। এক্ষেত্রে আমরা শিল্পকলা একাডেমি থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জেলা পর্যায়ে এবার আমরা পৌঁছেছি। আগামীতে উপজেলা পর্যায়ে আমরা পৌঁছাতে চাইবো আমাদের নাটক নিয়ে, লোকনাট্য নিয়ে, গান নিয়ে আমাদের নানান ধরণের চর্চা নিয়ে।”

মহাপরিচালক আরো বলেন, “আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের বাউলসংগীতের অনুষ্ঠান, ঘুড়ি উড়ানোর অনুষ্ঠান, নাটক এবং নৃত্যানুষ্ঠান কোনোভাবে কোথাও যেন বন্ধ না হতে পারে। এগুলো যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে বিদেশে যেমন আমাদের ভাবমূর্তি ব্যাহত ও ক্ষুণ্ন হবে তেমনি দেশেও আমদের শিল্পীদের চর্চা থাকবে না। আমাদের খুব বেশি করে দরকার এখন আমাদের সব ভেদাভেদ ভুলে নাটকের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের পথটা নির্দেশ করা কিংবা দর্শকের ভিতরে বীজ বপন করা যে আমাদের দেশটা কোন দিকে যেতে পারে। এই দায়িত্বটা আমাদের। সুশীল সমাজের অংশ হিসেবে নাটকের দলগুলো যদি এই দায়িত্বটা পালন না করে তাহলে কিন্তু রাষ্ট্র যে পথে যাবে তখন বলার কেউ থাকবে না। নাটকের দলগুলোকে আহ্বান করব চলেন একসাথে কাজ করি। নাটক করি এবং জনগণ যারা আছে তাদের সামনে তুলে ধরি আমরা কী ধরনের বাংলাদেশ চাই। ”

Reneta

উদ্বোধনী পর্বের পর মঞ্চায়ন হয় নাট্যতীর্থ নাট্য দলের নাটক ‘দ্বীপ’। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে দুটি করে নাটক মঞ্চায়ন হবে। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাল বায়েজীদথিয়েটারনাটকমঞ্চলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT