চুয়াডাঙ্গা

খাম্বাবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজীব হাসান: চুয়াডাঙ্গার জীবননগরে বৈদ্যুতিক খাম্বা বহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও একজন।

নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত রুবেল (৩২) একই জেলার পৌর এলাকার ব্যাপারী পাড়ার গোলাম রসুলের ছেলে।

রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের বৈদ্যুতিক খাম্বা তৈরী কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জীবনগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের বৈদ্যুতিক খাম্বা তৈরী কারখানার সামনে খাম্বা বহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বিপ্লব হোসেন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরোহী রুবেল। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠান।

বিষয়:চুয়াডাঙ্গা ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…