কক্সবাজার

কক্সবাজারে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রাস্তার পাশে পড়ে থাকা মোটরসাইকেল ও সিএনজি, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত পারভেজ মোশারফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসাইন জানান, পারভেজ মোশারফ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পারভেজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন।

বিষয়:কক্সবাজার নিহত ১ মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…