কুড়িগ্রামের কাঠালবাড়ী এলাকায় হক হিমাগারের সামনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরের দিক থেকে আসা একটি বালু বাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কাঁঠাল বাড়ি ফকির পাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। পেশায় তিনি একজন সুপারী ব্যবসায়ী।
এ ঘটনায় আহত দুইজনকে কুড়িগ্রাম সদর হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







