চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ১১, মে ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ১ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলম টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

গতকাল শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে ১টি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। একপর্যায়ে তারা আলমের মাথা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ওসমান গনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক জন রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা ক্যাম্পের ১টি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মো. আলমকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: নিহতরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT