চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তরজ্বালা’ দিয়ে খুলছে বন্ধ থাকা ১৭ প্রেক্ষাগৃহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
অন্তরজ্বালা ছবিতে জায়েদের সঙ্গে পরীমনি

অন্তরজ্বালা ছবিতে জায়েদের সঙ্গে পরীমনি

বন্ধ হয়ে যাওয়া ১৭টি সিনেমা হল নতুন করে চালু হচ্ছে অন্তরজ্বালা’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে। চলচ্চিত্রটির নায়ক এবং প্রযোজক জায়েদ খান এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্রটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে।

রাজধানীর নিকুঞ্জতে এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মালেক আফসারী পরিচালিত ২৪ তম চলচ্চিত্র ‌অন্তরজ্বালায় জুটি হয়েছেন জায়েদ খান ও পরীমনি। এটি তাদের দ্বিতীয় জুটিবদ্ধ চলচ্চিত্র। এর আগে ‘নগর মাস্তান’ ছবিতে জুটিবদ্ধ হয়ে প্রথম কাজ করেন দুজন।

১৫ ডিসেম্বর সারা দেশের ১৭৫ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী, নায়ক জায়েদ খান, নায়িকা পরীমনা, নৃত্যপরিচালক মাসুম বাবুল, জয়, মৌমিতা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জায়েদ জানান, বাংলাদেশের কলাকুশলীদের নির্মাণের চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র বাঁচবে। পাশের দেশের একটি রাজ্যের ওপর ভর করে চলচ্চিত্র বাঁচানোর চেষ্টার দরকার নেই। এখন চলচ্চিত্রে ভালো দিন ফিরে আসার ইঙ্গিত মিলছে। এ সময়ে নিয়মিতভাবে বাংলাদেশের চলচ্চিত্র দিয়ে হল মালিকদের ব্যবসা যদি আমরা দিতে পারি তবে কারো জন্য তারা আর বসে থাকবে না। বন্ধ হলগুলো ট্রেলার দেখে আগ্রহী হয়েছে। এ আগ্রহ বজায় রাখতে হবে। এ চলচ্চিত্র সাফল্য না পেলে আমি এ ট্রেনে থাকব কি না তা ভেবে দেখব। কারণ চরচ্চিত্র ছাড়া অন্য কোন ভালোবাবাসা আমার নেই। নিজেকে ভাঙার চেষ্টা করছি। চার বছর ধরে লেগে থেকেছি মালেক আফসারী স্যারের পেছনে। আশা করি এর ফল দর্শকরা দেবেন।

পরিচালক মালেক আফসারী বলেন, আমি প্রযোজক বান্ধব পরিচালক। তারা বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। প্রযোজক তার টাকা এরই মাঝে পেয়ে গেছেন। এখন আমি কেবল দর্শকের সিটি, হাততালির অপেক্ষায় আছি। দর্শকসাফল্য না পেলে হয়ত আত্মহত্যা করব না তবে দেশ ছেড়ে চলে যাব। তবে আমি বিশ্বাস করি দর্শক আমাকে নিরাশ করবে না। কারণ আমার দর্শক সাধারণ মানুষ। ফেসবুকের দর্শক নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT