চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ৯ মে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। ওইদিন ঢাকা মহানগরের প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ করবে দলের নেতাকর্মীরা।

সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠানের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অনেক প্রতীক্ষার পর গতরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে সাফ জানিয়ে দেয়া হয়, সমাবেশ করতে দেয়া হবে না।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া বর্তমান ভোটারবিহীন সরকার প্রধান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার বলেই জাল-জালিয়াতির মাধ্যমে দায়ের করা মামলায় অন্যায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তিনি বর্তমানে নানাবিধ জটিল রোগে ভুগলেও তার সুচিকিৎসার জন্য বিএনপি’র দাবিকে আমলে না নিয়ে বরং উপহাস ও তাচ্ছিল্য করে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠুর রসিকতা করছেন। গণতন্ত্রের শত্রুপক্ষ শেখ হাসিনা ও তার সরকার জনমতকে উপেক্ষা করে দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগে-শোকে কষ্ট দিয়ে আনন্দ লাভ করছেন।

রিজভি আরও বলেন, আওয়ামী সরকারের জনগণ লাগবে না, তারা গুন্ডামী দিয়েই সবকিছু জিততে চায়। বিএনপি চেয়ারপার্সনের নি:শর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে বিএনপি’র পক্ষ থেকে আজ ঢাকাসহ সারাদেশব্যপী শান্তিপূর্ণভাবে সমাবেশের ডাক দেয়া হয়েছিল। জালিম সরকার এখন জনআতঙ্কে ভুগছে বলেই বিএনপি’র যেকোন কর্মসূচির অনুমতি দিচ্ছে না। কোন কোন ক্ষেত্রে কদাচিৎ অনুমতি দেয়া হলেও পুলিশ রাতভর দলের নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গ্রেফতার, হুমকি, পরিবারের লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার এবং অনুষ্ঠানের সময় পুুলিশ নির্বিচারে লাঠিচার্জ, গরম পানি, টিয়ার শেল নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। আওয়ামী লীগ অন্ধকারের দল। সভ্যতার উল্টো পথে হাঁটার দল আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ধানের শীষের মেয়র প্রার্থীর বাসায় প্রেস ব্রিফিং করার পর বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং তার সাথে ১৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপির বিক্ষোভলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT