চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ বছরে স্নেহাশীষের ৫০০ গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
বিনোদন
A A

২০১২ সালে গান লেখা শুরু করেছিলেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। এরপর কেটে গেছে ৯ বছর। এই ক’বছরে দেশের নামিদামি শিল্পীরা তার লেখা গান গেয়েছেন। বেশকিছু গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা!

সম্প্রতি প্রকাশিত হয়েছে নিশো-মেহজাবীন অভিনীত ‘বান্টি-বানু’ নামের একটি নাটক। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে ‘চলো করি প্রেম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা। ইমরানের সুর-সংগীতে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গত ২৬ ফেব্রুয়ারি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গান।

‘চলো করি প্রেম’ গানটির মাধ্যমেই নিজের ক্যারিয়ারের ৫০০ তম গানের মাইলফলক স্পর্শ করলেন গীতিকার স্নেহাশীষ। ২০১২ সালে ইলিয়াস-আনিকার গাওয়া ‘এক পলকে’ গানটি দিয়ে ছিল তার যাত্রা শুরু যার সুর-সংগীত ছিল অয়ন চাকলাদারের।

এখন পর্যন্ত বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে তার বেশকিছু গান। এ প্রসঙ্গে স্নেহাশীষ বলেন, ৫০০ তম গান লেখার অনুভূতি সত্যিই অন্যরকম। চলতে ফিরতে মানুষের মুখে যখন নিজের লেখা গান শুনতে পারি তখন এটাকেই সবথেকে বড় প্রাপ্তি বলে মনে হয়। আমার লেখা গানের প্রতি মানুষের এই ভালোবাসা-ই সামনে আমাকে আরও ভালো গান লেখার প্রেরণা যোগাবে।

এ পর্যন্ত স্নেহাশীষ ঘোষের লেখা কিছু শ্রোতাপ্রিয় গান- ইমরানের কণ্ঠে ফিরে আসোনা,ইশ কি সুন্দর যে তুই, ভালোবেসে মন কি পেলো, মুসাফির। মিনারের কণ্ঠে ‘আবার’, মিলন-স্বরলিপির কণ্ঠে ‘লক্ষ্মী-সোনা রাগ করেনা’, ন্যানসি-মিলনের কণ্ঠে ‘ডানাকাটা পরী’, ইমরান-ন্যানসির কণ্ঠে ‘ভালো আছি ভালোবেসে’, ইমরান-বৃষ্টির কণ্ঠে ‘আজ ভালোবাসোনা’, আসিফ আকবর-সালমার কণ্ঠে ‘আই অ্যাম ইন লাভ’, তাহসানের কণ্ঠে ‘আবারও’ এবং কাজী শুভর কণ্ঠে ‘নাই কিছু আর’ উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকনাকাজী শুভগানতাহসাননিশোমেহজাবীনশিল্পীসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT