আজ বুধবার ৭ জেলার ৯ পৌরসভার ভোট গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ধাপে মোট ৭১৪টি ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিচ্ছিন্ন হামলা থেকে শুরু করে গুলিবিদ্ধের মতো ঘটনা ঘটেছে।
আজকের নির্বাচনের খণ্ডচিত্র ও আলোচিত কিছু ঘটনা:
# লক্ষ্মীপুরে পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. আবু তাহের তৃতীয় বার মেয়র নির্বাচিত।
# মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত ২০।
#ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর নির্বাচন চলাকালে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২, ঘরবাড়ি ভাংচুর।
# খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী কাজী শাহজাহান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
# নোয়াখালী পৌরসভায় শহিদুল্লাহ খান ও সেনবাগ পৌরসভায় আবু জাফর তপু নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
# ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত।
# নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নৌকা প্রতীকে শরীফুল হক শরীফ ও রায়পুরা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামাল মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত।
# ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো: মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
# কক্সবাজারে টেকনাফে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসলাম।
# সাভারের সোয়াপুর ইউনিয়নে ৫ আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে আহত করেছে বিএনপি সমর্থকরা।








