চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ জানুয়ারি চাঁদনীর সঙ্গে ডিভোর্স, বাপ্পা বললেন ভাগ্যের লিখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
বিনোদন
A A

২০০৮ সাল থেকে এক ছাদের তলায় থাকলেও চলতি বছরের ৯ জানুয়ারি অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে বৈবাহিক জীবনের ইতি ঘটিয়েছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার দুপুরে সোশাল মিডিয়ায় একথা জানান বাপ্পা মজুমদার।

২০০৮ সালে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে যৌথ জীবন শুরু করেন ‘দিন বাড়ি যায়’ খ্যাত দলছুট ব্যান্ডের প্রভাবশালী সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। প্রেম, ভালো লাগা, ভালোবাসা থেকে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন। সুখের সংসারই ছিলো তাদের। কিন্তু ক’দিন ধরেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো যে হঠাৎ সুখের সংসারে নাকি বিচ্ছেদের সুর বেজে উঠেছে! অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

চাঁদনীর সঙ্গে চলতি বছরের ৯ জানুয়ারি ছাড়াছাড়ি হয়ে গেছে জানিয়ে বাপ্পা এটাকে ভাগ্যের লিখন বলে মন্তব্য করেন। বিচ্ছেন দিয়ে বাপ্পা মজুমদারের ভাষ্য: জীবন তার নিজের গতিতে চলে। সময় কারো নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই এমনকি চাঁদনীর ও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করিনা। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি। গত ৯ অক্টোবর ২০১৭ আমাদের ডিভোর্সের আইনী প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮ তে বিবাহের সমাপ্তিতে। আর আমরা আলাদা ছিলাম তাও ১ বছরের একটু বেশি সময় ধরে।

এদিকে চাঁদনীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার গুঞ্জনের পাশাপাশি শোনা যাচ্ছিলো অভিনেত্রী তানিয়া হোসেনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনকি তাদের মধ্যে বাগদানও সম্পন্ন হয়েছে। এ বিষয়টিও পরিষ্কার করেন বাপ্পা। বলেন: তানিয়া আমার বন্ধু। দারুণ একজন বন্ধু। তানিয়ার সাথে আমার যোগাযোগ এবং ভালোলাগাও। এর সূত্র ধরেই অতিসম্প্রতি আমি আমার ভাবনা তানিয়া কে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই দুই পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিক ভাবে আমাদের বাগদান হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদনীতানিয়া হোসেনবাপ্পা মজুমদারলিড বিনোদন
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

বুবলী-পায়েলকে নিয়ে কক্সবাজারে শাকিবের ‘ক্যাপ্টেন খান’

পরবর্তী

মুক্তামনি আমাদের হৃদয়ে একখণ্ড দুঃখ

পরবর্তী
মুক্তামনি

মুক্তামনি আমাদের হৃদয়ে একখণ্ড দুঃখ

রোহিঙ্গা

রোহিঙ্গাদের জন্য কি জাতিসংঘের তত্ত্বাবধানে ‘সেফ জোন’ হবে?

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT