চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯৯ নম্বরে কলের সূত্রে পতিতালয় থেকে নাটকীয়ভাবে কিশোরী উদ্ধার

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৩:১৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল সদর থানার বেবিস্ট্যান্ড সংলগ্ন পতিতা পল্লী থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বছরের এক কিশোরীকে। মঙ্গলবার  ৯৯৯ এ কল করার পর উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ জানিয়েছে, কিশোরীটি তার কাছে আগত এক খদ্দেরের কাছে তার কষ্টের কথা বললে, সেই ব্যক্তি ৯৯৯ এ কল করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। 

৯৯৯ এর সহকারি পুলিশ সুপার মোঃ মিরাজুর রহমান পাটওয়ারী চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। মেয়েটিকে উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন টাঙ্গাইল সদর থানা পুলিশের এসআই প্রতিমা।

উদ্ধার হও ওই কিশোরী কয়েকমাস আগে ভাগ্যান্বেষণে রাজধানীতে এসেছিল। এসে কাজে নেয় ঢাকার গাবতলি এলাকায় একটি গার্মেন্টে। কর্মস্থলে যাওয়া-আসার পথে তার সাথে পরিচয় হয় রুবেল নামের এক ছেলের। পরিচয় থেকে এক সময় ঘনিষ্ঠতা বাড়ে। একদিন রুবেল ওই কিশোরীর সাথে শাহনাজ নামের এক নারীর পরিচয় করিয়ে দেয়। পরিচয়ের এক পর্যায়ে একটি দোকান থেকে তারা কোল্ড ড্রিংকস পান করে। এর তিনদিন পর ওই কিশোরী অজ্ঞান অবস্থায় নিজেকে আবিষ্কার করে টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড সংলগ্ন পতিতালয়ে। সেখানে প্রায় ৩ মাস কাটে তার। অনেক কাকুতি-মিনতির পরও মেলে না উদ্ধার।

অন্যদিনে মত গত মঙ্গলবার সকালেও এক খদ্দেরের কাছে ওই কিশোরী অন্ধকার জগত থেকে তাকে মুক্ত করার জন্য অনুরোধ জানায়। ওই খদ্দেরই ঘটনাটি জানায় ৯৯৯-এ। ৯৯৯ থেকে ঘটনাটি টাঙ্গাইল সদর থানায় জানানো হলে সংশ্লিষ্ট থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ওই কিশোরীকে।

মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনরা এসে পৌঁছলেই তাদের কাছে দিয়ে দেয়া হবে মেয়েটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯কিশোরী উদ্ধারটাঙ্গাইলনারীপতিতালয়লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধাপরাধীর বিচারের কথা নেই, ১৯ প্রতিশ্রুতিতে বিএনপির ইশতেহার

পরবর্তী

২১টি অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

পরবর্তী

২১টি অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

১৯টি প্রতিশ্রুতি দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT