চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮ শতাংশ গার্মেন্টসে বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
২:৫৯ অপরাহ্ন ২৪, জুন ২০১৭
অর্থনীতি
A A
বিজিএমইএর সংবাদ সম্মেলন

বিজিএমইএর সংবাদ সম্মেলন

তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব কারখানার শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়া ৯৮ শতাংশ কারখানা শ্রমিকদের চলতি মাসের বেতন পরিশোধ করেছে বলেও জানান তিনি। বাকি ২ শতাংশ কারখানাও শনিবারের মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করবে।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঈদে বেতন-ভাতার এই চিত্র তুলে ধরেন। ঈদ উপলক্ষে দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৭ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ সভাপতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরার সময় অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রীবহন না করে তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

সিদ্দিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন, উৎসব বোনাস ও জুন মাসের বেতন পরিশোধ কার্যক্রম তদারকি করেছে বিজিএমইএ। ইতোমধ্যে শতভাগ কারখানার সব শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৯৮ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের অগ্রিম বেতনও পরিশোধ করা হয়েছে। বাকি ২ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন শনিবারের মধ্যে পরিশোধ করা হবে।

বিজিএমইএ সভাপতি জানান, সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল পর্যন্ত ৮৫ শতাংশ কারখানার শ্রমিক ঈদের ছুটি পেয়েছে। বাকি ১৫ শতাংশ কারখানার শ্রমিক আজকের মধ্যে ছুটি পাবে।

Reneta

ইউরোপে পণ্য পরিবহন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজে পণ্য পরিবহন ও খালাসে ৬ থেকে ৭ দিনের পরিবর্তে ১৫ থেকে ২০ দিন সময় লেগে যাচ্ছে। তাই নির্ধারিত সময়ে বিদেশে স্যাম্পল পাঠানো যাচ্ছে না। ৎ

এই কারণে উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT