চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ দশকের প্রতারক প্রতিষ্ঠান আইটিসিএল প্রতিষ্ঠাতা সিরাজী গ্রেফতার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:০২ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

দীর্ঘদিন পলাতক থাকার পরে অবশেষে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আলোচিত আসামি ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।

সিরাজী ৯০ দশকে টাঙ্গাইলে বে-সরকারী দুটি  প্রতিষ্ঠান এসডিএস ও আইটিসিএল  প্রতিষ্ঠা করে দেশের বিভিন্ন জেলায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। পরে হাজার হাজার গ্রাহক আত্মসাতের অভিযোগে মামলা করলে গ্রাহকদের টাকা পরিশোধ না করে পলাতক থাকেন তিনি। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি সিরাজী এসডিএস ও আইটিসিএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকা থেকে ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে বিভিন্ন মেয়াদে ৪টি সাজা পরোয়ানা ও ৬টি জি আর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো।

৯০ দশকের শুরুতে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় ইসমাইল হোসেন সিরাজী তার তিনবন্ধুকে সাথে নিয়ে সোসাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) নামক একটি ক্ষুদ্র ঋন ও সঞ্চয় কার্যক্রম শুরু করেন।

দ্রুত সময়ে এর প্রসার ঘটার পর ৯৬ সালে তারা এর অঙ্গসংগঠন হিসেবে আইটিসিএল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ কার্যক্রম শুরু করে। পরে টাঙ্গাইলসহ সারাদেশের বিভিন্ন জেলায় এই আমানত সংগ্রহ করে তারা। পরে ২০০২ সালে বাংলাদেশ ব্যাংক আইটিসিএল-এর আমানত সংগ্রহকে অবৈধ ব্যাংকিং কার্যক্রম হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে গ্রাহকরা টাকা ফেরৎ নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে চাপের মুখে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কর্মকর্তারা গা ঢাকা দেয়।

শনিবার এসডিএস ও আইটিসিএল এনজিও’র চেয়ারম্যান ও শিল্পপতি ইসমাইল হোসেন সিরাজী (৬৮) কে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী রুবাইয়া গুলশান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতারটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT