চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৮-৯ বছর বয়সে প্রথম রোজা রাখি, কতো বাঁদর ছিলাম তখন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২০, মে ২০১৮
বিনোদন
A A

রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। অভিনেত্রী ফারিয়া শাহরিনও তেমনটাই করেন।

মালয়েশিয়া থেকে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য রমজানের তৃতীয় দিনে এই চ্যানেল আই লাক্সতারকা জানালেন তার শৈশবে রোজা রাখার অভিজ্ঞতা-

‘‘ছোটবেলায় রোজা পালন করতে খুব কষ্ট হতো, তাও দুই-একটা রাখতাম। তখনকার একটা মজার স্মৃতি মনে আছে। সেটা হচ্ছে, ইফতারের কিছুক্ষণ আগে বাসার বাইরে থেকে খেলা করে ঘরে এসে দেখি টেবিলে শরবত রাখা। একটানে সব শরতব খেয়ে ফেলেছিলাম। তারপর বাসার সবাই আমাকে বলেছিল, তোমার রোজা শেষ!

আমি বলেছিলাম, আরে আমি কিছু খেয়েছি নাকি? শরবত তো পান করেছি, আমার রোজা ভাঙেনি। কতো বাঁদর ছিলাম তখন! আমি প্রথম রোজা পালন করি, ৮ কিংবা ৯ বছর বয়সে। তখন থেকে প্রতিবার যতদূর পারতাম রোজা রাখতাম। বড় হয়ে নিয়মিত রাখি। এবারও রোজা আছি।’’

মালয়েশিয়া থেকে চলতি বছর দেশে ফেরার কথা থাকলেও ফারিয়া বললেন, ‘এ বছর ঠিক করেছি দেশে আসবো না।’ তিনি বলেন, শেষবার বাংলাদেশে কিছু বিষয়ে ঝামেলা তৈরি হয়েছে। আমি নাকি কাজ পাওয়ার জন্য এটা সেটা বলছি। তাই ইচ্ছে করেই এবার আসবো না।’ এই তারকা বলেন, ‘কাজ করে আমার সংসার চালাতে হয় না। কাজটা আমার অনেক ভালোবাসার বিষয়।’

ফারিয়া বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম মিডিয়াতে। মিডিয়া এবং কাজ দুটোকেই আমি ভালোবাসি। কিন্তু এখানে কোনো নোংরামি ভালোবাসি না।’

Reneta

ফারিয়া শাহরিন ছোটপর্দার পরিচিত মুখ। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ২০০৭ সালে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন প্রথম। এরপর অনেকগুলো দর্শকনন্দিত নাটকে কাজ করেছেন। শুধু তাই নয়, ফারিয়া ‘আকাশ কত দূরে’ সিনেমাতেও কাজ করেছিলেন। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি।

বর্তমানে ফারিয়া উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং-এ পড়ছেন। জানালেন, ‘এ বছরই লেখাপড়া শেষ হবে।’

তবে দেশে ফিরে যদি শোবিজেই কাজ করেন, তবে নিজের যোগ্যতা দিয়েই ফিরবেন জানিয়ে এই অভিনেত্রী বলেন: আমি দেশে যখন ফিরবো, তখন পুরোপুরি প্রস্তুত হয়ে কাজ করতে চাই এর আগে না। যোগ্যতা দিয়ে দিয়ে কাজ করতে চাই। আর মিডিয়ার মানুষ যাতে আমাকে ভুল না বোঝে এটাই চাওয়া থাকবে।

ছবি: জিয়া উদ্দিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রচ্যানেল আইনাটকফারিয়া শাহরিনবাংলালিংকবিজ্ঞাপনলাক্স তারকালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বন্যার্তদের খাদ্য ও পানি পাঠাচ্ছে ঢাকায় ওআইসিভুক্ত ১৮ দেশের প্রতিনিধিরা: প‍্যালেস্টাইন রাষ্ট্রদূত

জুলাই ১৫, ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT