বাংলাদেশ

৮ মার্চ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে

৮ মার্চ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে

৮ মার্চ বাদ জোহর জানাযা পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ফেরদৌসি প্রিয়ভাষিণীকে।  তার আগে ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে শহীদ মিনারে।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ফেরদৌসী প্রিয়ভাষিণীর বড়ছেলে কারু তিতাস।  তিনি জানান, আমার ভাই শাকের তুর্য বুধবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবে। তাছাড়া আগামীকাল ৭ মার্চ জাতীর জনকের ঐতিহাসিক ভাষণের দিন বলে আমরা পরশুদিন দাফনের সিদ্ধান্ত নিয়েছি।

কারু তিতাস বলেন, ৮ মার্চ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ততক্ষণ পর্যন্ত মরদেহ ল্যাব এইডের হিমঘরে রাখা হবে।

দেশের প্রখ্যাত ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিষয়:ফেরদৌসী প্রিয়ভাষিণী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…