চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ দেশের বিমান যাত্রীদের ল্যাপটপ বহন নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ের ডালো পরিবহন পরিচালিত একটি বিমান সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হওয়ার পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আটটি দেশের বিমানের যাত্রীদের কেবিন ব্যাগে ল্যাপটপ, ট্যাবলেটসহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিদেশি যাত্রীদের ওপর গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত দ্রুত উঠে এসেছে বলে গোয়েন্দা প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

সরকারি সূত্রের বরাতে বিবিসি, সিএনএন জানিয়েছে: এ সিদ্ধান্তের কারণে ১০টি এয়ারপোর্টের নয়টি এয়ারলাইন্সে বিষয়টি কার্যকর হতে পারে। তবে এ সিদ্ধান্তের আওতায় কোন কোন এয়ার লাইন্স আসবে তা এখনো জানানো হয়নি।

এ সিদ্ধান্তের আওতায় বিমানের কোনো যাত্রী তাদের হাত ব্যাগে (হ্যান্ড লাগেজ) করে বড় ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ডিভিডি প্লেয়ারের মতো ডিভাইসগুলো নিয়ে ভ্রমণ করতে পারবেন না। তবে মুঠোফোন বা স্মার্টফোন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধের ঘোষণা দিয়েছে র‌য়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স

 

তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এ সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মঙ্গলবার এ বিষয়ে তাদের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

অন্যদিকে নর্থ আমেরিকার ফ্লাইটগুলোতে বড় ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করতে দেয়া হবে না বলে সোমবার র‌য়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এক টুইট বার্তায় জানায়। পরে অবশ্য তারা টুইট বার্তাটি মুছে ফেলে।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ের ডালো পরিবহন পরিচালিত একটি বিমান সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ওড়ার পরেই বিস্ফোরিত হয়।

তখন তদন্তকারীরা বলেছেন ওই বিমানের একজন যাত্রী ল্যাপটপ বোমা বহন করছিলেন। যিনি বিমানটি বিস্ফোরণের আগে বের হয়ে যেতে সক্ষম হন। বিমানের পাইলটরা ওই বিমানটি নিরাপদে নিচে নামাতে পারলেও বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

বোমার ট্রিগার বহনকারী বিমান থেকে অনেক দূরে চলে যাওয়ায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলো।

আল কায়েদার সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাব এই হামলার দাবি করে এবং পরবর্তীতে এরকম আরো ঘটনা ঘটানোর হুমকি দেয়, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে।

গোয়েন্দাদের বিষয় হওয়ায় এ নিয়ে কোনো ধরনের তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেছে মার্কিন সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT