চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ টি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে ৩-২০ লাখ টাকা লেনদেন হয়েছে: টিআইবি

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৯:৪১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি দাবি করেছে, আটটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক হিসেবে নিয়োগ পেতে তিন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়ার দাবি সংস্থাটির। ।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক নিয়োগে চলতি বছর গবেষণা শুরু করে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি। জরিপ চালিয়ে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে চলে ওই গবেষণা। গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি প্রভাষক নিয়োগে যেসব অনিয়মের অভিযোগ এনেছে তার মধ্যে আছে: পছন্দের শিক্ষার্থীর ফল পরিবর্তন, শিক্ষকদের নিজের ও পরিবারের কাজে শিক্ষার্থীদের ব্যবহার এবং উপাচার্য ও উপ-উপাচার্যের পছন্দের বা ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শের অনুসারীদের প্রাধান্য।

টিআইবি’র পূর্ণ প্রতিবেনটি পড়তে চাইলে ক্লিক করুন: https://www.ti-bangladesh.org/beta3/images/2016/fr_recruitement-pub_16_bn.pdf

Banglabid

সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ নিয়ে টিআইবির সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, রিপোর্টটিকে অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, একজন শিক্ষকও যদি অবৈধ উপায়ে নিয়োগ পান তার খেসারত দিতে হয় কয়েক প্রজন্মকে।

দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে রিপোর্টে জানানো হয়। তবে এ দু’টি কিংবা যেসব বিশ্ববিদ্যালয়ে অনিয়মের কথা বলা হয়েছে তার একটির নামও প্রকাশ করেনি টিআইবি। তারা বলেছে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গ শিক্ষক নিয়োগ বিধিমালা করা প্রয়োজন।

https://youtu.be/9BFALf7AjYs

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিশিক্ষাখাতে দুর্নীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসে মানবিক প্রতিনিধিদের অপেক্ষায় থাকা প্রবাসীরা

পরবর্তী

শোক-স্মৃতিতে কাছের মানুষ ও বরেণ্যজনেরা স্মরণ করলেন কবি শাকিলকে

পরবর্তী

শোক-স্মৃতিতে কাছের মানুষ ও বরেণ্যজনেরা স্মরণ করলেন কবি শাকিলকে

ডিয়ন চকলেট ক্ষুদে গানরাজ’র ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অডিশন ২৩ ডিসেম্বর

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT