চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আশি’ তাহলে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১২, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

এক দলের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। যার তিনজনই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। সুবাস পেতে পেতে করেছেন হাতছাড়া। যাদের একজন আবার আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরিতে অভিষেক টেস্ট রাঙিয়েছেন। সেই তিনের মাঝে দেখা মিলেছে দারুণ এক মিলের! প্রত্যেকে আউট হয়েছেন ৮০-এর ঘরে। দুজন আবার একই সংখ্যায়। এমনকী একই ম্যাচের আরেক দলের দুই ব্যাটসম্যানও থেমেছেন ‘৮০’র ঘরেই।

বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩০৩ রান করে।

ইংল্যান্ড ওপেনার ররি বার্নস ৮১ করে ফিরেছেন। মিডল অর্ডারে ড্যান লরেন্সকে আউট করতে পারেননি কিউইরা, কিন্তু ইনিংস শেষের সময় স্বাগতিক ব্যাটসম্যানটি অপরাজিত থেকে যান ৮১ রানেই।

Banglabid

নিউজিল্যান্ড যখন ব্যাটে নামল, তাদেরও এক ওপেনার গেলেন ‘৮০’র ঘরে, ডেভন কনওয়ে, লর্ডস টেস্টে যিনি খেলেছেন ডাবল সেঞ্চুরির ইনিংস, অভিষেকেই, এবার আউট ৮০ রানে। কনওয়ের সঙ্গে জুটিবাধা ওয়ান ডাউনে নামা উইল ইয়ং আউট হন ৮২ করে।

শনিবার আরেক কিউই, অভিজ্ঞ রস টেলর হাঁটছিলেন শতকের দিকে। তিনিও ফিরলেন আগের ব্যাটসম্যানদের পথে হেঁটেই, নামের পাশে ৮০ রান নিয়ে ফিরেছেন। বার্মিংহ্যাম টেস্ট যেন বলছে, ‘৮০’ই তাহলে…

‘৮০’র ডামাডোলের মধ্যে ৫ উইকেটে ৩২৬ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চে গেছে সফরকারীরা। ইতিমধ্যে ২৩ রানের লিড জমিয়ে ফেলেছে কেন উইলিয়ামসনকে ছাড়া খেলতে নামা নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্মিংহ্যাম টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় নতুন করে গরিব হওয়াদের বিষয়ে পদক্ষেপ কী?

পরবর্তী

বিমানপ্রধানের দায়িত্ব নিলেন শেখ আব্দুল হান্নান

পরবর্তী

বিমানপ্রধানের দায়িত্ব নিলেন শেখ আব্দুল হান্নান

নিজের মৃত্যু গুজবে ফেসবুক লাইভে নিপু

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT