চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণ দেশকে ভালোবাসার শক্তি জোগায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আলাদা শক্তি জোগায় দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার। এ ভাষণে প্রজন্মের পর প্রজন্ম দেশেপ্রেমে উদ্বুদ্ধ হবে।

তিনি বলেন: ৭ মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতা নয়, ভবিষ্যতের নির্দেশনা দিয়েছেলেন।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান যোগ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে।

এসময় প্রধানমন্ত্রী বলেন: ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এর স্বাধীনতা না সংগ্রাম কোনটি আগে বলবে কোনটি পরে বলবে এ নিয়ে অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন, যা শুনলে হাসি পায়।

‘‘তবে এটা সত্যি যে ৭ মার্চের আগে অনেকে অনেক কষ্ট করেছেন। আমাদের অনেক বুদ্ধিজীবী তারা পয়েন্ট লিখে নিয়ে আসছেন; অনেকে চিন্তাবিদ তারাও প্রস্তুতির কাজ করে যাচ্ছেন, ছাত্রলীগের ছেলেরা আসছেন…, বিভিন্ন দাবি দাওয়ার চিরকুট তুলে দিচ্ছেন। প্রফেসর-রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই বক্তব্যের জন্য একটি খসড়া তৈরি করছিলেন। অনেক ছাত্র নেতার প্রচুর পরিশ্রম করেছেন।

তবে শেষ কথা বলেছিলেন মা। মা বলেছিলেন তুমি এ মানুষগুলোর জন্য সারাজীবন সংগ্রাম করেছো, তুমি সবচেয়ে ভালো জানো এদেশের মানুষ কী চায়, তুমিই ভালো জানো কী বলতে হবে। তোমার যা মনে আসবে তাই তুমি বলবে।’’

Reneta

প্রধানমন্ত্রী বলেন: ৬ দফা দাবির কারণে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা  হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। আমি অনেক কিছুর নীরব সাক্ষী।

তিনি বলেন: বঙ্গবন্ধু পাকিস্তানি সেনাবাহিনীদের হাড়ে হাড়ে চিনতেন। ৭০ এর নির্বাচনে দু’টি সিট যে হারাবেন তা তিনি আগেই জানতেন। ইয়াহিয়া খান যেসব শর্তে নির্বাচনের কথা বলেছিলেন তা মেনে নিয়েই তিনি নির্বাচনে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন: জাতিসংঘে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে শুধু বাংলাদেশের মানুষ অধিকারের কথাই বলেননি, সেখানে বিশ্বের মেহনতি মানুষের জন্য কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন: ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি যদি পড়েন তাহলে দেখবেন তিনি সারা জীবন কী ত্যাগ স্বীকার করেছেন। তার পাশে সারা জীবন ছায়ার মত থেকেছেন আমার মা। আমার মা সাংসারিক কোনো ব্যাপারে তাকে কখনো বিরক্ত করেননি। ৭ মার্চ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে তিনি পাশে থেকেছেন। তিনি রাজনীতি করেছেন আর আমার মা আমাদের পরিবারের পাশাপাশি দলকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন: লাখো মানুষের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি মুক্তিযুদ্ধের গান কবিতা শোনার, কিন্তু ৭৫’র পরে সবকিছু বন্ধ করে দেয়া হয়। আমরা আবার সুযোগ পেয়েছি এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে দেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের ভাষণপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT