চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বলের ওভার: ইচ্ছাকৃত হলে কঠিন শাস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Cricket players in action during a match at a stadium in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর-সিলেট ম্যাচের দৃশ্য (ফাইল ফটো)

বিপিএলের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বে ৭ বলের ওভার নিয়ে আলোচনা সর্বত্র। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬তম ওভারে বল করতে এসেছিলেন সিলেট সিক্সার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। নিয়মমত তার ছয়টি সঠিক ডেলিভারির পরও ওভার শেষের ঘোষণা দেননি ফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ও রেনমোরে মার্টিনেজ। তাদের ‘বিস্ময়কর’ ভুলে একটি বাড়তি বল করতে হয় রাব্বিকে। যদি এটি ইচ্ছাকৃত ঘটনা হয় তাতে কঠিন শাস্তির মুখে পড়বেন আম্পায়াররা, বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদকর্মীরা ভীড় করেছিলেন মল্লিকের মন্তব্য জানার জন্য। তবে তিনি এদিনই ঢাকায় ফিরলেও হোম অব ক্রিকেটমুখী হননি। পরে ব্যাপারটি নিয়ে মুঠোফোনে জানালেন, ‘আমরা সিলেট সিক্সার্সের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি তদন্ত করবো। আম্পায়ার যদি এটি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, তাহলে অবশ্যই কঠিন শাস্তি পাবেন। আর তা না হলেও আমরা এমন কিছু করবো, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

কী ধরণের শাস্তি হতে পারে জানতে চাইলে বিসিবির এই পরিচালক বললেন, ‘দোষী হলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি। অনিচ্ছাকৃত ভুলের জন্যও ছোট কোন শাস্তি হতে পারে। সেটি আমরা পরে বিবেচনা করবো।’

জাতীয় দলের সাবেক পেসার ও সিলেট দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত জানালেন, তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষা করছেন। লিখিত অভিযোগে ঘটনার তদন্ত চেয়েছে দলটির ফ্র্যাঞ্চাইজি। বুধবার ঢাকায় ফিরেছেন শান্তও। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছেন, ‘আমরা চিঠি দিয়েছি তদন্ত চেয়ে। ৬ বল হওয়ার পর রাব্বি আম্পায়ারকে স্মরণ করিয়ে দেয়। এরপরও তারা কীভাবে ভুলটা করল সেটিই আমরা জানতে চাই। ম্যাচের পরিস্থিতিতে ওই একটা বল খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন গভর্নিং কাউন্সিল সেটি দেখবে।’

মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত জেনেই বাড়তি বলটি করতে হয়েছে রাব্বিকে। তখন প্রতিবাদ না করলেও ম্যাচ শেষে ৭ বলের ওভার নিয়ে উত্তেজিত হয়ে পড়েন সিলেটের কর্মকর্তারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনও বয়কট করতে চেয়েছিল দলটি। পরে এসে আনুষ্ঠানিক অভিযোগের কথা জানিয়ে গেছে। কাকতালীয়ভাবে ম্যাচটা এক বল হাতে রেখেই জিতে নেয় রংপুর।

আম্পায়ারদের ‘বিরল ভুল’টি নিয়ে কি রকম পদক্ষেপ নেয়া যেতে পারে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাচ রেফারি সেটির ধারনা দিলেন এভাবে, ‘মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে বলার মত কিছু থাকে না। আর এমন ভুলে কোন ধরনের শাস্তি হতে পারে তা উল্লেখ নেই। তবে আম্পায়ার্স কমিটি চাইলে শাস্তি দিতে পারে। আম্পায়ারকে সাময়িক নিষিদ্ধও করা যেতে পারে।’

Reneta

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানালেন দিল্লিতে থাকায় ঘটনাটি সরাসরি দেখতে পারেননি। তবে বিস্মিত হচ্ছেন যারপরনাই, ‘৭ বলে এক ওভার, কীভাবে হয়! এমন প্রযুক্তির যুগে সেটি কঠিন। যদি অস্বচ্ছ কিছু হয়ে থাকে অবশ্যই তদন্ত হবে। ক্রিকেটে স্বচ্ছতা রাখতে আমরা কঠিন কোন সিদ্ধান্ত নিতেও পিছপা হব না। আমি দেশে ফিরে বিষয়টি দেখবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT