চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনের জন্য দিল্লীকে বন্ধ করতে কেজরিওয়ালের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের কেন্দ্রীয় সরকার বলছে ‘ই-পাস’র দরকার নেই, অবাধে যাতায়াত চলুক বিভিন্ন রাজ্যের মধ্যে। কিন্তু সে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের মতো নিয়ম বানিয়ে চলেছেন। এবার ৭ দিনের জন্য ভারতের রাজধানী দিল্লীকে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

হিন্দুস্থান টাইমসের খবরে প্রকাশ, দিল্লীর বর্ডার খোলা উচিত কিনা, এই প্রসঙ্গে জনগণের সাজেশন চেয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। শুক্রবারের মধ্যে হরিয়ানা ও উত্তরপ্রদেশ বর্ডার খোলা নিয়ে সাজেশন দিতে দুটি ফোন নম্বর ও একটি ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে (8800007722 ও 1031, [email protected]) ।

দিল্লী, গুরগাঁও ও নয়ডা মিলে ট্রাই-সিটি এক সুতোয় বাঁধা। অনেক মানুষই এক রাজ্য থেকে আরেক রাজ্যে যান কাজ করার জন্য। বর্ডার বন্ধ থাকায় মারাত্মক অসুবিধা হচ্ছে সবার।

কেজরিওয়াল বলেন, যাদের পাস আছে ও যারা অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত, তারা অন্য রাজ্য থেকে আসতে পারবেন। কেজরিওয়াল বলেন যে এখন বর্ডার খুলে দিলে অন্য রাজ্যের মানুষরা এসে সব কোভিড পরিষেবা নিয়ে নেবেন, দিল্লীবাসীরা সুযোগ পাবেন না।

একই সঙ্গে কেজরিওয়াল বলেন যে দিল্লীতে কোভিড রোগীদের চিকিত্সার জন্য বেডের অভাব নেই। কেন্দ্র যা যা ছাড় দিয়েছে, সব কিছুই দিল্লীতে প্রযোজ্য হবে বলে দাবি করেন কেজরিওয়াল। যদিও সবার যে দিকে নজর ছিল, সেই অন্তঃরাজ্য যাতায়াত এখনও করতে দিচ্ছে না আপ সরকার।

এদিন কেজরিওয়াল বলেন যে সেলুন ও চুল কাটার দোকান খুলতে পারে, কিন্তু স্পা খোলা যাবে না। সব দোকান খুলতে পারে, সমস্যা নেই। একই সঙ্গে চার চাকার যান ও দুই চাকার যানে যাতায়াতের ওপর কোনও বিধিনিষেধ থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল।

ট্যাগ: করোনাভাইরাসদিল্লী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮১

পরবর্তী

চ্যানেল আইয়ের ইউটিউবে হুমায়ূনের ৫ সিনেমা

পরবর্তী

চ্যানেল আইয়ের ইউটিউবে হুমায়ূনের ৫ সিনেমা

গর্ভবতী মহিলাদের সুচিকিৎসার লক্ষ্যে কোভিড-১৯ টেস্ট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT