৭৮তম গোল্ডেন গ্লোব মনোনয়নে এগিয়ে ‘ম্যাংক’ ও ‘দ্য ক্রাউন’

Vintage-style women dressed in elaborate costumes, one in a red polka dot dress, the other in a feathered hat, capturing a nostalgic scene. Channel i News – চ্যানেল আই নিউজ
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডকে বলা হয় ‘অস্কারের পূর্বাভাস’। এই অ্যাওয়ার্ড দেখার জন্য বিশ্বের সিনেমাপ্রেমীরা অধির আগ্রহে অপেক্ষা করেন। বুধবার জানানো হয়েছে ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনীতদের তালিকা।
সিনেমা ক্যাটাগরিতে .৬টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ডেভিড ফিঞ্চারের ‘ম্যাংক’। ৫টি মনোনয়ন পেয়ে এর পরেই আছে আরন সরকিন এর ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন।’ ৪টি করে মনোনয়ন পেয়েছে ফ্লোরিয়ান জেলার এর ‘দ্য ফাদার’, এমেরাল্ড ফেনেল এর ‘প্রমিজিং ইয়ং ওম্যান’ এবং কোল ঝাও এর ‘নোম্যাডল্যান্ড।’
টেলিভিশন ক্যাটাগরিতে ৬টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘দ্য ক্রাউন।’ ৫টি মনোনয়ন পেয়েছে ‘চিটস ক্রিক’। ৪টি করে মনোনয়ন পেয়েছে ‘ওজার্ক’ এবং ‘দ্য আনডুয়িং।’
আন্যা টেইলর-জয় ফিল্ম এবং টেলিভিশন দুই ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছেন ‘এমা’ এবং ‘দ্য কুইন্স গ্যামবিট’ এর পারফর্মেন্স এর জন্য।
২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। উপস্থাপনা করবেন টিনা ফে এবং অ্যামি পয়েলার। এনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান।






