বিনোদন

ভারতের গান গোল্ডেন গ্লোব পেল, তালি পেল না!

ভারতের গানের শিল্পীরা গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গানের শিল্পীরা গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সঙ্গীত বিভাগে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ সেরা সংগীতের পুরস্কার পেয়েছে। কিন্তু এই ঘোষণার সময় চুপ ছিল হলিউড। তালিও পেল না!

‘নাটু নাটু’ গানের পাশাপাশি মনোনয়ন পেয়েছিল টেইলর সুইফটের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফট মি আপ’, ‘পিনোকিও’ ছবির ‘চায়ো পাপা’। সকলকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ভারতের ‘নাটু নাটু’। কিন্তু এই ঘোষণার সময় কেউ হর্ষধ্বনি দিলেন না। হাততালি দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না বেশির ভাগ দর্শক। কেবল ‘আরআরআর’ টিমকেই দেখা গেল নিজেদের জন্য করতালি দিতে। গৌরবের মুহূর্তে যেন প্রকট হয়ে উঠল জাতিবৈষম্য।

ভারতীয় ছবির গান সেরার সম্মান পাওয়ায় উপস্থিত হলিউডের কলাকুশলীদের অধিকাংশই কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি। এমন আচরণে মনঃক্ষুণ্ণ হয়েছেন ভারতীয়রা। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকেই এমন আচরণকে ‘বর্ণবিদ্বেষ’ বলছেন।

অস্কারের পর গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি জানানো হয় গোল্ডেন গ্লোবে। এবার সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে সেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান।

তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি। লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। আর কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

বিষয়:আরআরআর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…