চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫টি প্রতিজ্ঞা নিয়ে বিজেপির নির্বাচনী ইশতেহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বিজেপি-নির্বাচনী ইশতেহার

‘দৃঢ়কল্প ভারত, শক্তিশালী ভারত’ – শিরোনামে জাতীয় নির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ‘সংকল্প পত্র’-তে বেকারদের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা ও কৃষকের আয় বৃদ্ধিসহ নানা আশ্বাস রাখা হয়েছে।

ভারতের জাতীয় নির্বাচনে কংগ্রেসের ইশতেহার প্রকাশের পর সবার চোখ ছিল বিজেপি’র ইশতেহারের দিকে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার উপস্থিত ছিলেন পার্টি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ সিনিয়র বিজেপি নেতারা।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ৭৫টি প্রতিজ্ঞা স্থান পেয়েছে ‘সংকল্প পত্র’-তে। ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা ও তাদের জন্য পেনশন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ক্ষমতায় গেলে রাম মন্দির পুননির্মাণেরও ঘোষণা দিয়েছে দলটি।

৭ ধাপের জাতীয় নির্বাচনের প্রচারকে ৩ ভাগে ভাগ করেছে বিজেপি। প্রথম ভাগের শিরোনাম: ‘কাজ করে দেখানো সরকার’, দ্বিতীয় ভাগ: ‘ঈমানদার সরকার’ এবং তৃতীয় ভাগের শিরোনাম: ‘বড় সিদ্ধান্ত নেয়া সরকার’।

বলিউড তারকা থেকে কংগ্রেসের নির্বাচনী প্রার্থী বনে যাওয়া অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের বিরুদ্ধে সনাতন ধর্মবলম্বীদের আঘাত দিয়ে কথা বলার অভিযোগ তুলেছে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করে ঊর্মিলা বলেছেন, তিনি শুধু অহিংস ধর্ম পালনকে উৎসাহিত করেছেন।

এদিকে নির্বাচনী প্রচারের মধ্যেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথসহ বেশ ক’জন কংগ্রেস নেতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এসব অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রচারকাজকে বাধাগ্রস্ত করছে।

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপিভারতভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঘের সঙ্গে বাস যাদের

পরবর্তী

১২ এপ্রিল শতাধিক সিনেমা হলে ‘বয়ফ্রেন্ড’

পরবর্তী

১২ এপ্রিল শতাধিক সিনেমা হলে 'বয়ফ্রেন্ড'

কস্তার অ্যাটলেটিকো মাদ্রিদ অধ্যায় শেষ?

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT