চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ লাখ আবেদনকারীর চাপে যুক্তরাজ্য সরকারের সার্ভার ডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আর্টিকেল ৫০ (ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার সংক্রান্ত বিল) প্রত্যাহার চেয়ে লাখ লাখ মানুষের আবেদনের চাপে ডাউন হয়ে গেছে যুক্তরাজ্য সরকারের আবেদন গ্রহণের সার্ভার।

এই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ আবেদন করছেন বলে গার্ডিয়ান জানিয়েছে। ব্রেক্সিট চুক্তি অনুমোদন না দেয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এমপিদের সমালোচনা করেছেন। এরপরই বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া।

বৃহস্পতিবার সকালে সার্ভার ডাউনের আগ পর্যন্ত আবেদনপত্রে ৬ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। এবং প্রতি মিনিটে যোগ হচ্ছিলেন নতুন করে দেড় হাজার আবেদনকারী।

Banglabid

সকাল ৯টার দিকে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের আবেদন গ্রহণ পেজে একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা আছে ‘‘রক্ষণাবেক্ষণের জন্য সার্ভার ডাউন রয়েছে’’। এতে আরো লেখা আছে, আমরা বিষয়টি জানি এবং বিষয়টি নিয়ে কাজ করছি। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন।

এরপর ৯টা ৪০ মিনিটের দিকে সার্ভার স্বাভাবিক হয়। কিন্তু অল্প কিছুক্ষণ পর আবারো ডাউন হয়।

হাউজ অব কমন্সের একজন মুখপাত্র বলেন, আবেদন গ্রহণ সাইট যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হচ্ছে এবং এটি দ্রুত পুনরায় চালু করতে আমরা কাজ করছি।

Reneta

আর্টিকেল ৫০ প্রত্যাহার এবং ইইউরোপীয় ইউনিয়নে থাকতে এই আবেদন শুরু হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সরকার বার বার অভিযোগ করছে ইইউ থেকে বের হয়ে যাওয়া হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন।

কিন্তু ইইউ’তে থাকতে চাওয়া জনগণের সমর্থন শক্তিশালী করে আমরা এই অভিযোগ বন্ধ করতে চাই। একজন মানুষের ভোটও বাদ পড়বে না, সুতরাং এখনই ভোট করুন।

২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া বা ব্রেক্সিট নিয়ে গণভোটের রায় অনুযায়ী, ২০১৯’র ২৯ মার্চের পর যুক্তরাজ্যের আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকার কথা নয়। এ বিষয়ে খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে দুই দফা বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন মে।

তৃতীয় দফা ভোটের পরিকল্পনা করে তাতেও ব্যর্থ হয়ে টেরেসা মে সময় চান ইইউ’র কাছে।

আগামী সপ্তাহে আবারও চুক্তিটি নিয়ে ভোটাভুটির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT