অর্থনীতি

৬ লাখের বেশি গাড়ি প্রত্যাহার করলো টয়োটা

৬ লাখের বেশি গাড়ি প্রত্যাহার করলো টয়োটা

সফটওয়্যার জটিলতার কারণে জাপানি গাড়ি কোম্পানি টয়োটা বাজার থেকে ৬ লাখ ২৫ হাজার হাইব্রিড গাড়ি তুলে নিচ্ছে।

টয়োটা বলছে, সফটওয়্যার জটিলতার কারণে গাড়ির হাইব্রিড সিস্টেম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা প্রিয়াস ভি মিনিভ্যানস গাড়িগুলো তুলে নিচ্ছে।

তবে এখনো পর্যন্ত সফটওয়্যার জটিলতার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে টয়োটা। ক্ষতিগ্রস্ত গাড়ি পেলে সফটওয়্যার আপডেট করে দিতে টয়োটা ডিলারদের অনুরোধ জানিয়েছে।

বিষয়:জাপান টয়োটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…