চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারে বড় অঙ্কের বিনিয়োগ করছে টয়োটা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা যুক্তরাষ্ট্রের অন ডিমান্ড ট্যাক্সি পরিবহন সার্ভিস উবারে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে স্বচালিত গাড়ি উৎপাদনের জন্যও চুক্তিবদ্ধ হয়েছে।

টয়োটা জানিয়েছে, এ বিনিয়োগ ও চুক্তির ফলে স্বচালিত গাড়ির উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পাবে। আর উবারের রাইড শেয়ারিংয়ে গাড়িগুলো ব্যবহার করা হবে। ফলে স্বচালিত গাড়ির বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় দুটি প্রতিষ্ঠানই লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উভয় প্রতিষ্ঠানের দেওয়া বিবৃতিতে বলা হয়, উভয় প্রতিষ্ঠানের স্বচালিত গাড়ির প্রযুক্তি টয়োটা গাড়িতে ব্যবহার করা হবে। ২০২১ সালের মধ্যে টয়োটার ‘সিয়েনা মিনিভান’ মডেলের গাড়িতে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।

টয়োটা মোটর করপোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিগেকি তমোয়ামা বলেন, গতিশীল কোম্পানি হিসেবে এ বিনিয়োগ আমাদের জন্য বড় ধরনের মাইলফলক।

টয়োটা ও উবার আগে থেকেই স্বচালিত গাড়ি নিয়ে কাজ করছিল। এমনকি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ‘ওয়েমো’ নামের একটি স্বচালিত গাড়ির কোম্পানি চালু করেছে।

এ বছরের মার্চে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় উবারের স্বচালিত গাড়ির চাপে এক পথচারী মারা যাওয়ার পর উবারের এ প্রকল্প ব্যাপকভাবে সমালোচিত হয়। তীব্র সমালোচনার প্রেক্ষাপটে উবার তাদের স্বচালিত গাড়ি রাস্তা থেকে তুলে নেয় এবং অ্যারিজোনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারটয়োটা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT