চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাস অতিরিক্ত সময় পেল অ্যাকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করা যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিত্তিক জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কার্যক্রমের মেয়াদ শেষ হচ্ছে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। তবে ওই সময়ের পর অ্যালায়েন্স চলে গেলেও সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য আরও ৬ মাস সময় পেয়েছে অ্যাকর্ড।

অ্যাকর্ড-অ্যালায়েন্সের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আইএলও এবং ইউনিগ্লোবালের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের শীর্ষ নেতাদের বৈঠক অনিুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ডকে এই সময় দেয়ার সিদ্ধান্ত হয়।

এসময় বাণিজ্য সচিব শুভাশিষ বসু, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন: বাংলাদেশে অ্যাকর্ড-অ্যালায়েন্সের কার্যক্রমের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৩১ মে। কার্যক্রম গুছিয়ে নিতে অ্যাকর্ডকে আরো ৬ মাস সময় দেয় হলো। এই সময়ে সংস্থাটির নাম থাকবে ‘ট্রানজিশনাল অ্যাকর্ড’। তবে অ্যালায়েন্স নির্ধারিত সময়ের পরই চলে যাবে বলে চিঠি দিয়ে জানিয়েছে।

তিনি বলেন: অ্যালায়েন্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে অ্যাকর্ডের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, আশা করি আগামী ৭ মাসের মধ্যে তারা বাকি কাজ শেষ করবে।

আগামী বছরের মে-তে কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও অ্যাকর্ড আরও তিন বছর এই পরিদর্শন চালিয়ে যাওয়ার কথা বলে আসছে। কিন্তু বাংলাদেশের শিল্প মালিকরা বরাবরই তাতে অসম্মতি জানিয়ে আসছে। এতে সরকারও সায় দিচ্ছে।

জোট দুটি বাংলাদেশের পোশাক কারখানা ভবনের কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সংস্কার কাজ তদারকি করে।

তৈরি পোশাক কারখানা

বাণিজ্যমন্ত্রী বলেন: অ্যাকর্ড-অ্যালায়েন্স চলে যাওয়ার পর শ্রম মন্ত্রণালয়ের রেমিডিয়েশেন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) সেসব কাজের দায়িত্ব নেবে।

৭০টি সবুজ কারখানা কাজ শুরু করেছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন: আরও ২৮০টি কার্যক্রম শুরু করবে। সবুজ কারখানা তৈরি করতে কারখানাপ্রতি ৫ থেকে ২০ কোটি পর্যন্ত খরচ করছে।

শ্রমিক নেতারা কাজ করে না উল্লেখ করে তিনি বলেন: কিছু ট্রেড ইউনিয়ন আছে যাদের নেতারা কোন কারখানায় কাজ করে না। তারা সরকারকে না জানিয়ে আন্তর্জাতিক শ্রম সংগঠনে অভিযোগ আকারে তথ্য সরবরাহ করে। এখন সিদ্ধান্ত হয়েছে, কোন অভিযোগ পেলে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করে পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ: অ্যাকর্ডঅ্যালায়েন্সতৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের জীবনের চেয়েও কি পনেরশ’ টাকা বেশি?

পরবর্তী

জমে উঠেছে আইসিটি এক্সপো ২০১৭

পরবর্তী
জনপ্রিয় প্রযুক্তি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনীতে দর্শনার্থীদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে আইসিটি এক্সপো ২০১৭

শেয়ারবাজারের সূচক ও লেনদেনের বৃদ্ধির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকে ভর করে বেড়েছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT