চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসেও ধরাছোঁয়ার বাইরে তনুর খুনিরা, কেঁদে বিচার চাইলেন তনুর মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এ ছাড়া তনুর ডিএনএ নমুনায় ৩ জন ধর্ষণকারীর আলামত পাওয়া গেলেও ডিএনএ নমুনা ম্যাচিং কার্যক্রমও শুরু করতে পারেনি সিআইডি।

এ অবস্থায় ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কুমিল্লা টাউন হলের পূবালী চত্বরে বাউল পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠী।

প্রতিবাদী সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম অঝোরে কেঁদে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমি তো আমার মেয়েকে পাবো না। আমি তনু হত্যার সত্যিকার বিচার চাই। ছয় মাস হয়ে গেলো এখনো বিচার হচ্ছে না। বিচারটা যদি হতো কিছুটা সান্তনা পাইতাম। মেয়ের চিন্তায় আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গিয়ে সে হাঁটতে পারে নাই। জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হয়। দেশবাসীর কাছে, মিডিয়ার কাছে, সরকারের কাছে আমার প্রার্থনা তনু হত্যার বিচার করা হোক’।

তিনি আরো বলেন, আমার সামনে পথ নাই। শান্তি আসে না, বিচারের অপেক্ষায় আছি। কেউ আমাদের সাহস দেয় না। খালি বলে আপনি বাসায় বসে থাকেন। আমি যে এত কষ্ট করে সন্তানদের মানুষ করতে চেয়েছি এর কোন মূল্য নাই। আমি ঘর থেকে বের হতে পারি না। কারও সাথে কথা বলতে পারি না। আমাকে বলে আইনের আশ্রয়ে আসুন। আমি তো আইনের সাহায্য চাইছি। আমি তো পালাইতেছি না। এর পরেও আমাকে ধমকায়। আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছে’।

তনুর ভাই আনোয়ার বলেন, ‘আমার বোনের হত্যার ৬ মাস হয়ে গেলো এখনও বিচার হচ্ছে না। আমরা কি তনু হত্যার বিচার পাব না? তার হত্যার বিচার নিয়ে আমাদের পরিবারে হতাশার সৃষ্টি হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করা হোক। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। মাঝে মাঝে আমাদের জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।’

Reneta

এছাড়া প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চ কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান ও অচিন পাখি বাউল গোষ্ঠীর সংগঠক বাবুল বাউল। তারা বলেন, ৬মাস হয়ে গেলেও তনু হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি নেই। ময়নাতদন্তের নামে বিভ্রান্তিকর প্রতিবেদন দেয়া হয়েছে এবং সেসব চিকিৎসকদের এখনো বহাল তবিয়তে রাখা হয়েছে। এ মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তাকে এখান থেকে বদলী করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন কর্মকর্তা এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা সরকার কিংবা কোনো সংস্থার বিরুদ্ধে কথা বলি না। আমাদের একটাই দাবি তনুর হত্যাকারীদের চিহিৃত করে অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

বক্তারা বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রতিবাদী সমাবেশে অচিন পাখি বাউল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এবং সমাবেশ শেষে পৌর উদ্যানের জামতলা পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা,কর্মকর্তা পরিবর্তন করে গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাসুদ রানা’ নিয়ে লিখে রাসেল রানার সঙ্গে ডিনারের সুযোগ!

মে ৩০, ২০২৬
ফাইল ছবি

জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৩০, ২০২৬

পেরেজ সভাপতি বহাল থাকলে মরিনহোই রিয়ালের কোচ

মে ৩০, ২০২৬

মেহেরপুরে ভুট্টার ভাল ফলন ও দাম ভাল পাওয়ায় খুশি চাষিরা

মে ৩০, ২০২৬

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT