চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ দেশের বিমান যাত্রীদের ল্যাপটপ বহন নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ পূর্বাহ্ন ২২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও ৬টি দেশের বিমান যাত্রীদের কেবিন ব্যাগে ল্যাপটপ ও ট্যাবলেট বহন নিষিদ্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্রিটেন এই ঘোষণা দেয়।

সরকারি সূত্রের বরাত বিবিসি ও এনডিটিভি জানায়, মিশর, জর্ডান, লেবানন, সৌদি আরব, তিউনিসিয়া এবং তুরস্ক থেকে সরাসরি বৃটেনে ভ্রমণকারী বিমান যাত্রীরা তাদের সাথে ল্যাপটপ, ট্যাবলেট সাথে রাখতে পারবে না। তবে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারলেও এবং বড় আকারের ফোন (১৬ সেন্টিমিটারের বেশি) রাখা যাবে না।

বৃটেনে বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

 

মঙ্গলবার সকালে এবং গত কয়েক সপ্তাহে বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় প্রধানমন্ত্রী থেরেসা মে কয়েকটি বৈঠক করেন। সেখানে নিষেধাজ্ঞার এ বিষয়টিতে সম্মতি দেয়া হয়।

বৃটিশ ও ইজিজেট এয়ারলাইন্সসহ বৃটেনের ৬টি এবং তারকিস এয়ারলাইন্সসহ ৮টি এয়ারলাইন্সের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এর আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আটটি দেশের বিমানের যাত্রীদের কেবিন ব্যাগে ল্যাপটপ, ট্যাবলেটসহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়।

Reneta

তাদের এই সিদ্ধান্তের আওতায় ১০টি এয়ারপোর্টের ৯টি এয়ারলাইন্স পড়বে। আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারি সূত্র জানায়। এই নিষেধাজ্ঞা কবে শেষ হবে তা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভূক্ত বিমানবন্দর

তবে এই নির্দেশনা ২৫ মার্চ থেকে কার্যকর হয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকতে পারে বলে এমিরেটসের একজন মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানান।

এছাড়া ৬টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণার সাথে নতুন এই নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলেও রয়টার্সের কাছে সরকারি সূত্র জানায়।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ের ডালো পরিবহন পরিচালিত একটি বিমান সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়।

মূলত ওই ঘটনার পর গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও বৃটেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনযুক্তরাজ্যল্যাপটপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT