চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার পর ৬ টুকরো: কিশোরগঞ্জে দুই জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর নবী হোসেনকে হত্যার পর লাশ ৬ টুকরো করে গুমের অপরাধে এক নারীসহ দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, নিহত নবী হোসেনের কথিত প্রেমিকা সুমনা বেগম এবং সুমনার সাবেক স্বামী নজরুল ইসলাম।

একই সাথে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা আর্থিক দণ্ডও দেয়া হয়েছে। আসামি সুমনা পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামি আশরাফুল রাসেল ও মো. শরীর মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুলের সাথে সুমনা বেগমের বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ভৈরব সদরের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের কবিরাজ নবী হোসেনের সাথে সম্পর্ক গড়ে উঠে সুমনার। এক পর্যায়ে নজরুল ইসলামের সাথে সুমনার আবার সম্পর্ক জোরা লাগে। এ নিয়ে নবী হোসেনের সাথে সুমনার বিরোধী তৈরি হয়।

Reneta

২০১৪ সালের ২১ ডিসেম্বর নবী হোসেনকে ফোন করে তার ভাড়া বাসায় নিয়ে যান সুমনা। এ দিন গভীর রাতে সুমনার বাসায় নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে লাশ ৬ টুকরা করে ভৈরবের কয়েকটি স্থানে লুকিয়ে রাখা হয়।

ঘটনার দুইদিন পর ২৩ ডিসেম্বর পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। একই দিন অজ্ঞাতনামাদের আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন নিহতের স্ত্রী বিলকিছ বেগম।

পরে মামলাটি সিআইডিতে পাঠানো হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই মো: নজরুল ইসলাম ২০১৬ সালের ২১ জানুয়ারি চার জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করে আদালত। এ দিকে রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তবে রায় ঘোষণার সময় বাদীপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ডহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT